মর্মান্তিক: খেলার সময় কীটনাশক পান করে দুই বোন! শোকে আত্মহত্যা মায়ের

উজ্জয়িনের মাকদাউন থানার পেন্তিসিয়া গ্রামে মর্মান্তিক ঘটনা। খেলার সময় কীটনাশক পান করে ফেলে দুই বোন। সেই শোকে মা নিজেও কীটনাশক পান করেন। ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে।

জানা গেছে, মেয়েদের রেখে মাঠে কাজে গিয়েছিলেন পূজা। প্রায় এক ঘণ্টা পর মাঠ থেকে ফিরে এসে তিনি দুই মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের পাশেই কীটনাশকের বোতল পড়ে থাকতে দেখেন পূজা। তখন তার সন্দেহ হয় কীটনাশক খেয়েই দুজনের মৃত্যু হয়েছে। তাতে শোকে পাথর হয়ে পড়েন পূজা। দুঃখ সামলাতে না পেরে তিনি নিজেও কীটনাশক পান করেন।

খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তাদের উদ্ধার করে উজ্জয়িন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক বোনের মৃত্যু হয়। আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এদিকে, পূজার চিকিৎসা চলছিল। পরে বুধবার সকালে তার মৃত্যু হয়।

মাকদাউন থানার পুলিশ অফিসার বিএস দেওরা বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতদের দেহের ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।

পুলিশ জানায়, পূজার স্বামী সর্দার একজন মদ্যপায়ী। সে প্রতিদিনই মন্দপান করতো। এ নিয়ে তাদের পরিবারে নিত্য অশান্তি লেগেই থাকতো। দুমাস আগেই বাপের বাড়িতে চলে গিয়েছিল পূজা। তবে এই ঘটনায় অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।