হাইকোর্টের নির্দেশের পরেই ACTIVE পুলিশ, শাহজাহানের বাড়িতে বসল CCTV

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই বসিরহাট পুলিশ জেলার পুলিশ গতকাল রাতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তিনটি সিসি ক্যামেরা বসায়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসানো হল সিসি ক্যামেরা। গতকাল রাতের দিকে বসানো হয় ক্যামেরা। মোট ৩টি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে।

একটি ক্যামেরা বাড়ির কম্পাউন্ডে, বাকি দুটি বাড়ির গেটের দিকে তাক করে বসানো হয়েছে।

শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরও নিজের খরচে বাড়িতে একটি সিসি ক্যামেরা বসিয়েছেন।

শেখ আলমগির বলেন, “আমি নিজের কাজে অনেকটা সময় বাইরে থাকি। আমার বাড়িতে দুটি ছোট বাচ্চা আছে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ওইটা লাগিয়েছি।”

শেখ শাহজাহান এখনও পলাতক।

গতকাল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “পুলিশ এখনই কিছু ব্যবস্থা নিতে হবে। এখনই ওই বাড়ির সামনে সিসিটিভি বসাতে হবে। কে বা কারা যাচ্ছে – আসছে সব নজর রাখতে হবে পুলিশকে।”

প্রসঙ্গত, শেখ শাহজাহানের বাড়িতেই রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের।