বিবাহিতা মহিলাকে বন্ধুত্বের প্রস্তাব, সাড়া না মেলায় ১৪ মাসের শিশুকে অপহরণ
January 16, 2024

উত্তর প্রদেশের আগ্রায় বন্ধুত্বের প্রস্তাব ফেরাতেই এক বিবাহিতা নারীর ১৪ মাসের শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করেছে।
পুলিশ জানায়, অভিযুক্তের নাম নীরজ ওরফে নীলেশ। তিনি আগ্রার সুশীলনগর এলাকায় নতুন ভাড়াটে হিসেবে এসেছিলেন। তিনি ওই নারীকে বন্ধুত্বের প্রস্তাব দেন। কিন্তু নারী তা ফেরত দিলে নীরজ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নারীর পিছু ধাওয়া করতে থাকেন।
গত শনিবার নীরজ ওই নারীর বাড়িতে ঢুকে পড়েন। জোর করে তার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যান তিনি। পরে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
নারী পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শিশুটিও উদ্ধার হয়।