গার্লফ্রেন্ডদের টাকায় বিলাসবহুল জীবন! প্রেমিকাদের প্রতারণা করে ৪ কোটি টাকা লুট

লটারির নাম করে প্রেমিকাদের ঠকিয়ে ৪ কোটি টাকার প্রতারক জন এরিক ওয়েলস। তিনি ডনকাস্টারের বাসিন্দা। ২০০১ সালে প্রথম একটি প্রতারণাকাণ্ডে তার নাম উঠে আসে। পুলিশের বিশ্বাস, গত কয়েক বছর ধরে তিনি হাওয়ার্ড হেমিংস ও হাওয়ার্ড ওয়ালমসলিতে গা ঢাকা দিয়ে রয়েছেন।

জনের অনন্য কুকীর্তি দেখে ২০০৪ সালে ITV তাকে নিয়ে একটি সিনেমাও বানায়। সেই ছবির নাম দেওয়া হয় ‘কান্ট বাই মি লাভ’। শুধু মহিলা নয়, ব্যাঙ্ক, সলিসিটর, আর্কিটেকটস এমন কী গাড়ির কোম্পানিকে কথার ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ রয়েছে জনের বিরুদ্ধে।

হ্যাজেল উইলকিনস নামে এক মহিলা জানান, জনের সঙ্গে প্রেমের মিথ্যে অভিনয় করেছিল তিনি। একটি ক্রুজে ঘুরতেও নিয়ে গিয়েছিল তাঁকে। একটি পেন্টহাউস স্যুটেও রাখে। হ্যাজেলের দাবি, জন তাঁকে জানিয়েছিলেন তাঁর একটি রেস্তোরাঁ রয়েছে, সেটি পরিচালনা করতে পারেন তিনি। যদিও পরে সবটাই ভুয়ো বলে প্রমাণিত হয়।

হ্যাজেল জানান, জনের সঙ্গে ঘনিষ্ঠতার পরই সর্বস্বান্ত হয়েছেন তিনি। জনের সঙ্গে আলাপের আগে পর্যন্ত তাঁর একটি ভালো চাকরি ছিল, ব্যাঙ্কে অর্থও ছিল, বাজারে কোনও ঋণও ছিল না। জন তাঁর জীবনে আসার পরই সবকিছু তছনছ হয়ে গিয়েছে বলে দাবি। প্রেমের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে হ্যাজেলের।

পুলিশের বিশ্বাস, দেশ ছেড়ে পালিয়েছে জন। তার কয়েকজন বন্ধুর দাবি, এক ধনী ভিয়েতনামী মহিলাকে বর্তমানে নিজের জালে ফাঁসিয়েছে জন। ওই মহিলা নিজের থেকেই জনকে আস্ত একটি বার উপহার দিয়েছেন। এক বন্ধুর দাবি, জন সম্ভবত এশিয়ার কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে।