“৩০ বছরে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে”

ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে অন্যতম। আগামী নয় বছরে অর্থনীতি দ্বিগুণ হয়ে ৬.৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। আর আগামী ৩০ বছরে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে রোববার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন।

তিনি বলেন, যদি প্রতি বছর চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধির ভিত্তিতে ভারতের অর্থনীতি ৮ শতাংশ হারে বৃদ্ধি পায়, তবে প্রায় নয় বছরে অর্থনীতি দ্বিগুণ হবে। ভারতের অর্থনীতি বর্তমানে প্রায় ৩ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ থেকে নয় বছরে এটি প্রায় ৬ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে বলে আশা প্রকাশ করেন পীযূষ গোয়াল।

গয়াল আরও বলেন কয়েকজন ‘সমালোচন এই সংখ্যাগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তবে টেক্সটাইলের মতো সেক্টরের বৃদ্ধিতে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখতে তাদের তিরুপুরের মতো জায়গায় আসা উচিত।

পীযূষ গয়াল বলেন, পরবর্তী নয় বছরে, অর্থাৎ এখন থেকে ১৮ বছর পর আমরা প্রায় ১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হব এবং তারপরে আরও নয় বছর পর, অর্থাৎ এখন থেকে ২৭ বছর পর, আমরা ২৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশ হব। আজ থেকে ৩০ বছর পরে, আমরা সবাই আত্মবিশ্বাসের সঙ্গে আশা করতে পারি যে ভারতীয় অর্থনীতি হবে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *