ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় যত গুরুত্বপূর্ণ ঘটনা (৮ নভেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৮৮১- সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।
১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।
১৯৩৯- হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।
১৯৯১- স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
১৯৯৮- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।
জন্ম:
১৯০০- বাঙালি ব্যঙ্গচিত্র শিল্পী কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী।
১৯০৯- শাস্ত্রীয় সংগীত শিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়।
১৯২১- রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়।
১৯৮৮- কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা জেসিকা লউন্ডেস।
মৃত্যু:
১৬৭৪- ইংরেজ কবি জন মিলটন।
১৯৬০- ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চীফ অব দ্য এয়ার স্টাফ সুব্রত মুখার্জী।
১৯৫৩- নোবেল বিজয়ী রুশ লেখক ইভান বুনিন।
১৯৮৫- রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়।
মোহাম্মদ ওয়াজেদ আলী
একজন বাঙালি লেখক। ১৮৯৬ সালে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করে। কলকাতা বঙ্গবাসী কলেজে ছাত্র থাকাকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করেন। মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দ্য মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার রচিত গ্রন্থগুলো হলো- মহামানুষ মহসীন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, স্মার্নানন্দিনী, ছোটদের হযরত মোহাম্মদ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ডন কিহোতোর গল্প, মানুষ মুহাম্মদ (স.)। ১৯৫৪ সালের ৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।
দিবস:
বিশ্ব নগরায়ন দিবস
বিশ্ব রেডিওলোজি দিবস