“নিয়োগ পেয়েছে নেতা-মন্ত্রীর আত্মীয় থেকে, কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি”

খবরের শিরোনামে এই মুহূর্তে জায়গা করে নিয়েছে SSC দুর্নীতি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির খবর এসেছে প্রকাশ্যে। হাইকোর্টের নির্দেশে এখন কালঘাম ছুটছে বাংলার কিছু তাবড় নেতার।

বর্তমান পরিস্থিতে স্কুল সার্ভিস কমিশন তথা SSC শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের দুর্নীতি প্রশ্নে ‘অস্বস্তি’তে ভুগছে। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলা এখন ঝুলছে কলকাতা হাইকোর্টে।

আর এবার কলেজ নিয়োগের ক্ষেত্রেও উঠলো সিবিআই তদন্তের দাবি। রবিবার কলকাতায় এই দাবিতে সাংবাদিক বৈঠক করে ২০১৮ সিএসসি এম্প্যানেলড ক্যান্ডিডেট অর্গানাইজেশন। সেখানে অনেক বিষয়ের প্রাথী পলাশ মন্ডল দাবি করে জানিয়েছেন ‘অনেক ও সাঁওতালি বিষয়ে মেধাতালিকা বহির্ভুত প্রাথীদের নিয়োগ করেছে কমিশন। নেতা-মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় ও কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে।’ এরকমই আরও একাধিক অভিযোগ তুলেছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *