ISRLvsHAM: দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, জেনেনিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

দক্ষিণ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানায়, সোমবার ইসরায়েলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় অভিযান চালানো হচ্ছে। এর আগে তিনদিন অঞ্চলটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, ইসরায়েল খান ইউনিসের উত্তরে স্থল অভিযান শুরু করেছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশে বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ‘দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে’ লড়াইয়ে অংশ নিয়েছে।

তিনি বলেন, আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের টানা ৪৭ দিনের হামলার পর গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজি হয়নি ইসরায়েল। গত শুক্রবার সকাল থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।