ইতিহাসের আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (২৮ নভেম্বর ২০২৩)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু
বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৪৪৩- সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
১৮১৪- লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
১৮২১- স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।
১৯১২- তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬০- মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
জন্ম:
১৯৪৩- বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর, কার্টুনিস্ট রফিকুন নবী।
১৯৪৩- মার্কিন গায়ক-গীতিকার, সংগীত সমন্বয়ক ও সুরকার র্যান্ডি নিউম্যান।
১৯৫০- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী রাসেল অ্যালান হাল্স।
১৯৬৯- সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার নিক নাইট।
মৃত্যু:
১৯৩২- অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ।
১৯৬২- সংগীত শিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে।
১৯৮০- ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার।