ASTRO: সোমবার কার্তিক পূর্ণিমায় রয়েছে দারুণ যোগ, সৌভাগ্যবান হবেন ৪ রাশির জাতক-জাতিকারা

হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকেন। পুরাণ অনুসারে কার্তিক পূর্ণিমাতেই মত্‍স্য অবতার রূপ ধারণ করেছিলেন শ্রীবিষ্ণু। এই দিনে রাস উত্‍সব পালন করা হয় বলে একে রাস পূর্ণিমাও বলা হয়ে থাকে।

কার্তিক পূর্ণিমা ২০২৩

এই বছর কার্তিক পূর্ণিমা পালিত হবে আগামী ২৭ নভেম্বর ২০২৩, সোমবার। এই দিনে একই সঙ্গে পড়েছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং দ্বিপুষ্কর যোগ। এই শুভ যোগের ফলে কার্তিক পূর্ণিমা থেকেই ভাগ্য খুলে যাবে চার রাশির জাতকদের।

চার রাশির যারা লাভবান হবেন

বৃষ রাশি:
বৃষ রাশির জাতকদের জন্য এই দিনটি খুবই শুভ। এই দিনে নারায়ণ পুজো করলে দারুণ ভালো ফল পাবেন এরা। চাকরি ও ব্যবসায়ে বড় লাভ করবেন বৃষ রাশির জাতকরা। নতুন উপার্জনের পথ খুলে যাবে আপনার সামনে। আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে বৃষ রাশির জাতকদের সামনে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। সংসারে সুখের পরিবেশ থাকবে।

মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের জন্যও এই দিনটি খুবই শুভ। আপনার আর্থিক পরিস্থিতিতে উন্নতির জোয়ার আসবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। সম্পদ ও সম্পত্তি লাভ করার শুভ যোগ আছে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। স্বাস্থ্যও এই সময় আগের থেকেই অনেকটাই উন্নত হবে মিথুন রাশির জাতকদের।

কন্যা রাশি:
কন্যা রাশির জাতকদের জন্যও এই দিনটি খুবই শুভ। এই দিন থেকে আপনার জীবনে সবকিছু ভালো হবে। ব্যবসায় প্রচুর লাভ বাড়বে। আর্থিক লাভ বাড়বে। নানা সূত্র থেকে উপার্জন বাড়বে কন্যা রাশির জাতকদের। প্রেম সম্পর্কে মাধুর্য থাকবে। মনে সুখ ও শান্তি বজায় থাকবে কন্যা রাশির জাতকদের।

তুলা রাশি:
তুলা রাশির জাতকদের জন্যও এই দিনটি খুবই শুভ। আর্থিক ভাবে এই সময় নজরকাড়া লাভ করবেন আপনি। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক শক্তিশালী হবে। চাকরি করুন বা ব্যবসা, যে কাজে হাত দেবেন, তাতেই লাভ করবেন। দাম্পত্য জীবনেও খুশি উপচে পড়বে।

কার্তিক পূর্ণিমা তিথির এই শুভ যোগে চার রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। এই সময় তাদের জীবনে নানা শুভ ঘটনা ঘটতে পারে। তাই এই দিনে তারা বিশেষ কিছু পূজা-অনুষ্ঠান করে বা দান-ধ্যান করে তাদের ভাগ্যকে আরও উজ্জ্বল করতে পারেন।

তথ্য সূত্র: এই সময়