কারিশমা কাপুরের নাম লোলো কেন, জানেন?

নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা কারিশমা কাপুর। পর্দায় এই অভিনেত্রী আর গোবিন্দার রোম্যান্স দর্শকমনে এখনো সাড়া জাগায়। ৪৮ বছরেও এই অভিনেত্রীর আবেদন এক বিন্দুও কমেনি। শনিবার (২৫ জুন) কারিশমা তার জন্মদিন পালন করছেন। কোরিশমার ডাকনাম লোলো এবং তিনি বলিউডেও এই নামেই পরিচিত কাছের মানুষদের কাছে। কিন্তু জানেন কি তার নাম কেন লোলো রাখা হয়েছিল।

কারিশমা কাপুর ইন্ডিয়ান আইডল ১২ রিয়্যালিটি শোতে অতিথি হয়ে এসেছিলেন। সেই সময় শোতে তার বাবা ও অভিনেতা রণধীর কাপুরও উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন যে কেন কারিশমা র নাম লোলো রাখা হয়। রণধীর কাপুর জানান যে তার প্রিয় অভিনেত্রী ছিলেন জীনা লোলোব্রিগিডা। সেই কারণের জন্য তিনি তার বড় মেয়ের নাম রাখেন লোলো।

বলিউড থেকে দূরে থাকলেও এই বয়সেও কারিশমা কাপুর তাঁর গ্ল্যামার ধরে রেখেছেন। প্রায়ই তাকে কারিনা ও সাইফের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তার গ্ল্যামরস হট ছবি রীতিমতো ভাইরাল হয়। ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করে নেন কারিশমা। ২০১৪ সালে এই জুটির বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। কারিশমা ও সঞ্জয়ের দুই সন্তানও রয়েছে, যারা এখন মা কারিশমা র সঙ্গেই থাকেন।

বর্তমানে কারিশমার হাতে আছে ‘ব্রাউন’ ওয়েব সিরিজের কাজ। শেষবার ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। তবে রিয়্যালিটি শো, ফ্যাশন শো-তে অংশ নেন তিনি। সম্প্রতি মেয়েকে নিয়ে কলকাতায় ঘুরে গিয়েছেন কারিশমা কাপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *