VOTE : হারছে BJP , জিতছে কারা ? একঝলকে দেখেনিন উপ-নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি
June 26, 2022

আজ রবিবার উত্তর প্রদেশ ও ত্রিপুরা সহ গোটা দেশের একাধিক লোকসভা ও বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচনের গণনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী উত্তর প্রদেশের আজমগর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব , পিছিয়ে রয়েছেন বিজেপি প্রাথী। সমাজবাদী পার্টির প্রাথী অসীম রাজা রামপুর আসোনা ৮০০ ভোট এগিয়ে রয়েছেন বিজেপির ঘনশ্যাম লোধির থেকে।
অপরদিকে ত্রিপুরার আগরতলা আসনে হাড্ডাহাড্ডি লড়াই চললেও আপাতত এগিয়ে রয়েছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। সেখানেও বেশ পিছিয়ে হয়েছে বিজেপি।
অন্ধ্রপ্রদেশে এগজিয়ে আত্মকুরে জগণের দল। আর এই পিছিয়ে থাকার ধারা যদি গণনার শেষ সময় পর্যন্ত বজায় থাকে তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই ফলাফল বিজেপির কাছে এক বড় ধাক্কা হবে। সাম্প্রতিক সময়ে অগ্নিপথ প্রকল্পের বিরোধ নিয়ে উত্তাল হয়েছে বিভিন্ন রাজ্যের যুবসমাজ।