আদালতে আসামি নিয়ে পৌঁছাতে দেরি, ২ পুলিশকে ঘাস কাটতে বললেন ম্যাজিস্ট্রেট

আদালতে আসামি নিয়ে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ সদস্যের। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেট। সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারবানি জেলায় ঘটেছে এমনই ঘটনা।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। পারবানির মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে গ্রেফতার করা এক আসামিকে নিয়ে আদালতে হাজির হন। কিন্তু ১১টায় হাজিরার কথা থাকলেও, ওই দুই পুলিশ সদস্য আধা ঘণ্টা পরে আদালতে হাজির হন। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

এই ঘটনায় ব্রিবত স্থানীয় পুলিশ। তাদের প্রশ্ন- বিচারক এমন সাজা কেন দেবেন? কর্তৃপক্ষকে দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।

যদিও ম্যাজিস্ট্রেটের আদেশ এখনও কার্যকর হয়নি। ঘাস কাটেননি দুই পুলিশ কর্মী। আপাতত কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন তারা। অন্যদিকে পুলিশের সংগঠনগুলি সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরবনির এসপি যশবন্ত কালে বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পরে কনস্টেবলদের বক্তব্যসহ একটি বিশদ প্রতিবেদন বিচার বিভাগে পাঠানো হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *