Asus নিয়েএলো ROG-6 স্মার্টফোন! 6000mAh ব্যাটারি, SM8350 Snapdragon 888 প্রসেসর সহ লঞ্চ হতে চলেছে জলদিই

গেমারদের জন্য সুখবর বাজারে আসতে চলেছে Asus ROG-6। পরের মাসের একদম শুরুর দিকেই Asus তাদের নতুন ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। যাঁরা ফোনে গেম খেলেন বা পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ এই ফোন, এই স্মার্টফোনটি Asus ROG phone-6 নামে ভারতীয় বাজারে কদম রাখবে বলে জানা গেছে। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির আগাম কিছু তথ্য –
মোবাইলের নাম : Asus ROG phone-6
প্রসেসর : স্মার্টফোনটি Qualcomm লেটেস্ট SM8350 Snapdragon 888 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারিও চার্জার : Asus ROG phone-6 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 65-Watts চার্জিং এবং USB Type-C পোর্ট সাপোর্ট সহ আসতে পারে।
ডিসপ্লেও অন্যান্য : স্মার্টফোনে 6.78-inches কার্ভাড এজে AMOLED সাথে (1080 x 2340) resolution, FHD+ ডিসপ্লে থাকবে, যা 165Hz রিফ্রেশ রেট সহ টাচ স্ক্রিন Touchscreen, Multi-touch। 18GB RAM, 512GB স্টোরেজ আরো 3.5MM অডিও জ্যাক অফার করবে।
ক্যামেরা : ফোটোগ্রাফির জন্য 64-Megapixels প্রাইমারি ক্যামেরা, সহ 13-Megapixels আল্ট্রা ওয়াইড এবং 5X অপটিক্যাল জুম লেন্স, ফ্রন্ট ক্যামেরা রয়েছে 12-Megapixels উপস্থিত থাকবে।
বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 59,999 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।