‘যখন অন্য হিরোর সঙ্গে দেখি…’, মা যোগিতা বালিকে নিয়ে যা বললেন মিঠুন পুত্র নমাশি

মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমাশি চক্রবর্তী সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে অংশ নেন। সাক্ষাৎকারে তিনি তার মা যোগিতা বালির সঙ্গে তার সম্পর্কের কথা বলেন।

নমাশি বলেন, “অধিকাংশ মানুষ আমাকে শুধু আমার বাবা সম্পর্কে প্রশ্ন করেন। আমার মা তার সময়ের একজন দুর্দান্ত অভিনেত্রী হলেও কেউ কখনও আমার মায়ের কথা বলেনি। কিন্তু প্রায়ই মানুষ শুধু বাবা সম্পর্কে জানতে চায়। আমার মায়ের সঙ্গে আমার খুব বিশেষ সম্পর্ক রয়েছে। একটা আলাদা বন্ধন আছে। তিনি আমাদের পরিবারকে এক করে রেখেছেন।”

নমাশি বলেন, “আমি আমার মায়ের জার্নিকে ভীষণভাবে সম্মান করি। ফিল্মি পরিবারে বড় হয়েছি আমি। তবুও আমি যেন আর পাঁচটা সাধারণ ছেলের মতোই। আদব কায়দাও শিখেছি সেভাবেই। তবে আজও কোথাও গিয়ে মা-কে অন্য কোনও হিরোর সাথে দেখতে পারেননা অভিনেতা। তাই তো ছেলে বলেন যে মাকে অন্য হিরোর সঙ্গে দেখলে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন!”

নমাশির এই মন্তব্যে বোঝা যায় যে তিনি তার মায়ের প্রতি কতটা শ্রদ্ধাশীল। তিনি তার মায়ের সাফল্যকে নিজের সাফল্য হিসেবেই দেখেন।