‘ভুল ভুলাইয়া ২’ হিট, কার্তিক আরিয়ানকে ৪ কোটির গাড়ি উপহার দিলেন প্রযোজক

বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’। হালের সেনসেশন কার্তিক আরিয়ানের এই সিনেমার বক্স অফিসে সংগ্রহ ছাড়িয়েছে ১৮০ কোটি টাকার বেশি। নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে সিনেমাটি।

২০ মে মুক্তি পাওয়া সিনেমাটির এমন সফলতায় দারুণ খুশি প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। নায়কে উপহার দিয়েছে বিশালবহুল গাড়ি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যে খুশি হয়ে কার্তিককে তিন কোটি ৭৩ লাখ টাকার ম্যাকলারেন জিটি স্পোর্টস কার উপহার দিয়েছেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। কমলা রঙের এই গাড়ি ভারতে কার্তিক ছাড়া এখনও পর্যন্ত আর কারও কাছে নেই।

এমন উপহারের কথা অন্তর্জালে শেয়ার করে কার্তিক আরিয়ান মজা করেই লিখেছেন, পরের উপহার যেন ব্যক্তিগত বিমান হয়।

‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। এ ছাড়া রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র ও অশ্বিনী কালসেকার। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেছেন আনিস বাজমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *