SPORTS: আল শিফা হাসপাতালে হামাসের সুড়ঙ্গ পাওয়ার দাবি করলো ইসরায়েল

গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতালের ৫৫ মিটার সুড়ঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার হাসপাতালের নিচে ফিলিস্তিনিদের দ্বারা খনন করা একটি টানেলের ভিডিও প্রকাশ করে ইসরায়েল। এটি যুদ্ধ শুরুর সপ্তম সপ্তাহে হামাসের বিরুদ্ধে ইসরায়েলেরে অনুসন্ধান ও ধ্বংস মিশনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে।
ফিলিস্তিনি এ ছিটমহল জুড়ে শত শত কিলোমিটার গোপন সুড়ঙ্গ, বাঙ্কার এবং অ্যাক্সেস শ্যাফ্টের নেটওয়ার্ক রয়েছে বলে স্বীকার করলেও হামাস অস্বীকার করেছে এগুলো হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোতে অবস্থিত নয়।
গাজা শহরের আল শিফা হাসপাতালে অভিযানে সর্বশেষ ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের প্রকৌশলীরা ১০ মিটার গভীর একটি টানেল পেয়েছে যা বিস্ফোরণ প্রুফ দরজাসহ ৫৫মিটার পর্যন্ত দৈর্ঘ্য।
এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানায়, এই ধরনের দরজা হামাস ইসরায়েলি বাহিনীকে কমান্ড সেন্টার এবং হামাসের অন্তর্গত ভূগর্ভস্থ সম্পদে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ব্যবহার করে।