SPORTS: বিশ্বকাপ ফাইনালে যে ১১ জনকে নিয়ে নামতে পারে ভারত, দেখেনিন সম্ভাব্য তালিকা

রাত পোহালেই আহমেদাবাদে শুরু হবে বিশ্বকাপ ফাইনালের লড়াই। যেখানে প্রতিদ্বন্দ্বীতা করবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। এর মধ্যে দিয়ে পর্দা নামবে ত্রয়োদশ বিশ্বকাপের আসর।

২০০৩ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়া দুই দল ভারত ও অস্ট্রেলিয়া আবারো একই মঞ্চে খেলবে। আরেকবার সোনালি ট্রফি নিজেদের করে নিতে প্রস্তুত দুই বিশ্বচ্যাম্পিয়ন দল। মূল লড়াইয়ের আগে দেখে নেয়া যাক ফাইনালের ভারতের সম্ভাব্য একাদশ।

রোববার আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসে খেলা দেখবেন। একে তো বিশ্বকাপ ফাইনাল, তার উপর মাঠে এত দর্শক! স্নায়ুর চাপ দমিয়ে রেখে খেলাটাও কিন্তু ক্রিকেটারদের ব্যাপার।

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রাউন্ড রবিন লিগ পর্বে টানা ৯টি ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া।

অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি। টানা জয়ের কারণেই পরিবর্তনের সুযোগ কম রোহিতের দলে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ বোলারের অভাব বেশ ভুগিয়েছে ভারতকে। সেক্ষেত্রে অনেকেই সূর্যকুমার যাদবের জায়গায় অশ্বিনকে দলে নেয়ার দাবি তুলেছেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *