শোক সংবাদ! আত্মহত্যা করলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, শোকে গোটা টলিউড

আজ শুক্রবার টলিউড জগৎ থেকে এলো ফের শোক সংবাদ। সময় যেন ভালো যাচ্ছে না টলিউড ইন্ডাস্ট্রির। বিনোদন জগৎ থেকে একের পর এক আসছে অপ্রিয় সংবাদ। কিছুদিন আগেই জনপ্রিয় বলিউড শিল্পী কেকের মৃত্যুর খবরের রেশ কাটতে না কাটতেই এলো আর এক দুঃসংবাদ।

আজ প্রয়াত হয়েছেন বাংলা ও ওড়িয়া ফিল্ম জগতের প্রবীণ অভিনেতা রায়মোহন পারিদা। আজ পারিদের নিজের বাড়িতেই পাওয়া যায় তার মৃতদেহ। শুক্রবার সকালে পাওয়া গেলো তার মৃত্যুর খবর।

পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করেছেন যে প্রবীণ এই অভিনেতা আত্মহত্যা করেছেন। অভিনয় জীবনে এই অভিনেতা ১০০ টি ওড়িয়া ছবি ও ১৫ টি বাংলা সিনেমায় কাজ করেছেন। একসময় টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও নিয়মিত মুখ ছিলেন এই গুণী শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *