ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (১৭ নভেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৫২৫- সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মুঘল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৫৫৮- প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৬- নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।
১৮৬৯- প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
১৯৯৯- ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম:
১৯২৫- মার্কিন অভিনেতা রক হাডসন।
১৯৩৬- বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক তারাপদ রায়।
১৯৪২- মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্কোরসেজি।
১৯৫৩- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ।
মৃত্যু:
১৯৩১- বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।
১৯৭১- বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা দেবকী কুমার বসু।
১৯৮৮- ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।
২০২০- বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।
২০২০- ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ মো. জাহিদ হোসেন মুসা মিয়া।
মওলানা ভাসানী
তার পুরো নাম মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্ম গ্রহণ করেন। বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক তিনি। জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে সমধিক পরিচিত। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ২০০৪ সালে বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তিনি ৮ম হন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
দিবস:
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস
বিশ্ব দর্শন দিবস