বিশেষ: মঙ্গলের নমুনা থেকে তৈরি হল অক্সিজেন, বিজ্ঞানীরা পেলো বড় সাফল্য

মঙ্গলগ্রহের নমুনা নিয়ে ছয় মাস ধরে গবেষণা চলছে। অক্লান্ত পরিশ্রমের ফসল ফললো এবারে। মঙ্গলগ্রহের নমুনা বিশ্লেষণ করে পাওয়া গেল ২৪৩টি আলাদা রকম যৌগ।

এর মাধ্যমে পানি থেকে অক্সিজেন তৈরির কায়দাও জানতে পারলেন বিজ্ঞানীরা। তবে এতেই চমকের শেষ নয়‌‌। পুরো কাজটা বিজ্ঞানী করলেও আদতে সে মানুষ নয়। রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রোবটই বের করল উত্তর।

সম্প্রতি স্পেস ডট কমের একটি রিপোর্ট জানিয়েছে, মঙ্গলগ্রহ থেকে আসা বেশ কিছু উল্কার নমুনা ব্যবহার করা হয়েছিল গবেষণায়। সেগুলো বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। পুরো কাজটাই করেছে এআই পরিচালিত রোবট।

টানা ছয় মাস ধরে এই গবেষণায় লেগেছিল রোবটটি। এর মাঝে কোনো মানুষ বিজ্ঞানী হাত দেয়নি গবেষণার কাজে। একে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় সাফল্য বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এরপর আরও বেশ কিছু গবেষণাও রোবট পরিচালনা করতে পারবে বলে মনে করা হচ্ছে।‌

পৃথিবীর নানা উপাদান ব্যবহার করে বিজ্ঞানীরা অক্সিজেন তৈরি করে। সেটাই এতদিন পর্যন্ত জরুরি কাঁচামাল ছিল।‌ এবার মঙ্গলগ্রহের উপাদান দিয়েই একই কাজ হবে। ফলে অন্য গ্রহের কাঁচামালও কাজে লাগানো যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *