SPORTS: কমপক্ষে ১৮৮ রান করতে না পারলে আরেক বিপদ পাকিস্তানের, জেনেনিন বিস্তারিত

ইংল্যান্ডের কাছে টস হারতেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সব হিসেব-নিকেশ শেষ পাকিস্তানের। ইংল্যান্ড করেছে ৯ উইকেটে ৩৩৭। নিউজিল্যান্ডকে রানরেটে পেছনে ফেলতে হলে ৬.৪ ওভারে ৩৩৮ রান তাড়া করতে হবে বাবর আজমের দলকে।

সেটা তো আদতে অসম্ভব। তবে আরেকটি লক্ষ্য আছে পাকিস্তানের সামনে। সেটি হলো সেরা পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করতে হলে এই ম্যাচে কমপক্ষে ১৮৮ রান করতে হবে আনপ্রেডিক্টেবলদের।

সেটা না করতে পারলে ছয় নম্বরে থাকা আফগানিস্তান রানরেটে পাকিস্তানের ওপরে চলে আসবে। যেহেতু পাকিস্তান এই ম্যাচ হারলে দুই দলেরই পয়েন্ট সমান থাকবে, সেক্ষেত্রে পাকিস্তানের ঝুঁকি আছে।

পাকিস্তানের রানরেট এখন ০.০৩৬, আফগানিস্তানের -০.৩৩৬। পাকিস্তান যদি আজ কমপক্ষে ১৮৮ রান করতে না পারে, তবে তাদের নেট রানরেট আফগানিস্তানের নিচে চলে যাবে। সেক্ষেত্রে আফগানিস্তান পাঁচ আর পাকিস্তান ছয় নম্বর দল হিসেবে বিশ্বকাপ শেষ করবে।

৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়ায় ১০ রানেই ২ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। ১৮৮ রানের আগে অলআউট হওয়ার ঝুঁকিটা তাই এখনও কাটেনি।

ইডেন গার্ডেনসে আজ টপ অর্ডারের ব্যাটে চড়েই বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে ইংল্যান্ড। শেষদিকে পাকিস্তান বেশ কয়েকটি উইকেট তুলে নেয়, কিন্তু বড় রান আটকাতে পারেনি।

ওপেনার জনি বেয়ারস্টো ৬১ বলে ৫৯, জো রুট ৭২ বলে ৬০, বেন স্টোকস ৭৬ বলে ৮৪ আর শেষদিকে জস বাটলার ১৮ বলে ২৭ ও হ্যারি ব্রুক ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে দিয়েছেন।

পাকিস্তানের হারিস রউফ ৩টি, শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন ২টি করে উইকেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *