সহপাঠিনীর সঙ্গে কথা বলার শাস্তি! দ্বাদশ শ্রেণির পড়ুয়ার আঙুল কেটে দেওয়ার অভিযোগ
November 11, 2023

দিল্লির দক্ষিণ দ্বারকা এলাকায় এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই পড়ুয়ার সিনিয়র এবং একই স্কুলের প্রাক্তনী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১শে নভেম্বর অভিযুক্ত ওই যুবক স্কুলের বাইরে ওই পড়ুয়ার সঙ্গে দেখা করে। তারপর তাকে নিয়ে যায় একটি পার্কে। সেখানে ওই যুবক ওই পড়ুয়ার সহপাঠিনীর সঙ্গে বন্ধুত্ব রাখায় আপত্তি জানায়। কেন সে মেয়েটির সঙ্গে কথা বলেছে তাও জানতে চায়।
এরপরেই ওই যুবক ওই পড়ুয়াকে একটি পাথর দিয়ে আঘাত করে। ওই পাথরেই দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতের আঙুল কেটে যায়।
পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়া এতদিন ভয় দেখানোর কারণে কাউকে ঘটনার কথা জানায়নি। শুক্রবার শেষ পর্যন্ত তার বাবা-মাকে সবকিছু জানায় সে।
এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।