SPORTS: “কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলাম”-স্বীকার করলেন সৌরভ

বর্তমানে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে বেশ নিশ্চিন্তে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। এই সাফল্যের পেছনে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকার সময় রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিযুক্ত করেন এবং বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে নিয়ে আসেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, চলতি বিশ্বকাপে ভারতের বোলিংই সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার। ভারতীয় বোলারদের সামনে কোনও প্রতিপক্ষই নিজেদের সেরাটা বার করে আনতে পারেনি। এই টুর্নামেন্টে মহম্মদ শামিই তার কাছে সেরা পারফর্মার।
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানান যে, তিনি জোর করে রোহিত শর্মাকে অধিনায়ক হতে বাধ্য করেছিলেন। রোহিত শর্মা রাজি না হলেও তার ওপর এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে এমনটা তিনি বলেছিলেন। প্রাথমিকভাবে সৌরভের এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। কিন্তু এখন রোহিত রাহুল জুটির পারফরম্যান্সের সন্তুষ্ট সকলে। সৌরভের এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে সমালোচনা হলেও একসময় সকলে এই সুফল পাবে সেটা সম্পর্কে তিনি শুরু থেকেই নিশ্চিত ছিলেন বলে জানান।
সৌরভ গঙ্গোপাধ্যায় এই টুর্নামেন্টের সেরা চমকের নামও করেছেন। ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার রাঁচিন রবীন্দ্রকে তিনি এই টুর্নামেন্টের সেরা আবিষ্কার বলে মন্তব্য করেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেন যে, ভারত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে।