মাত্র ১০টি মাছ বিক্রি করেই ৭ কোটির মালিক! জেনেনিন মূল্যবান মাছটির নাম?

পাকিস্তানের বন্দর নগরী করাচির এক জেলে মাত্র ১০টি মাছ বিক্রি করে এক দিনেই ৭ কোটি টাকার মালিক হয়ে গেছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করাচির বন্দর এলাকার ইব্রাহিম হাইদারি জেলে পাড়ায় থাকেন হাজি বেলুচ নামের ওই জেলে। কয়েকজন জেলেকে দৈনিক মজুরি দিয়ে সমুদ্রে মাছ ধরতে যান তিনি। সোমবার এভাবেই গিয়েছিলেন মাছ ধরতে। আর এবার ফেরেন ‘সোয়া’ নামের এক সামুদ্রিক মাছ নিয়ে। তাতেই বাজিমাত করেন হাজি বেলুচ।

‘সোয়া’ নামের বিরল প্রজাতির ওই মাছকে অনেকে সোনালী মাছও বলে থাকেন। এই নামের কারণ, এর দেহে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো চিকিৎসাবিজ্ঞানে দারুণ কার্যকরী। এর মূল্য অনেক। আরব সাগরে মাঝে মাঝে এই মাছ দেখা যায়।

হাজি বেলুচ বলেন, গত সোমবার এই প্রজাতির ১০টি মাছ পাওয়ার পর শুক্রবার বন্দরে এনে নিলামে তোলেন তিনি। প্রতিটি মাছ বিক্রি হয় ৭০ লাখ টাকাতে।

একেকটি মাছের ওজন প্রায় ২০–৪০ কেজি হওয়ার কথা। লম্বায় এ মাছ দেড় মিটার পর্যন্ত হতে পারে। অনেক আগে থেকেই সোয়া মাছ চিকিৎসার কাজে ব্যবহৃত হতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *