অবাক করা কান্ড! জাতীয় সড়কে ধান ফলিয়ে সবাইকে চমকে দিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা

বেলডাঙা থানার বড়ুয়া মোড় এলাকার বাসিন্দা সরস্বতী মুর্মু। মানসিক ভারসাম্যহীন ওই মহিলা জমি জটের কারণে খালি পড়ে থাকা ৩৪ নম্বর জাতীয় সড়কের ফোর লেনের সম্প্রসারণের ৫০ মিটার এলাকা জুড়ে ধানের চারা রোপন করেন। গত বর্ষায় রোপিত সেই চারা থেকে দেড় কুইন্টাল ধান ফলিয়েছেন তিনি।

স্থানীয়দের অনেকেই সরস্বতীর এই কাজকে বাহবা দিয়েছেন। তাঁরা মনে করেন, তিনি যেখানে সেখানে ধান চাষ করে সবাইকে দেখালেন যে, পরিত্যক্ত জমিও উর্বর হতে পারে। তবে অনেকেই আবার এই কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, এতে আগামী দিনে জমি জট আরও প্রবল হবে।

সরস্বতী মুর্মুর নামের সঙ্গে পরিচয় নেই অনেকেরই। স্থানীয়দের অধিকাংশই তাঁকে ‘পাগলি’ হিসেবেই চেনেন। তিনি এলাকায় ঘুরে ঘুরে এর ওর কাছে খাবার সংগ্রহ করেন। সেই খাবার খেয়েই দিন গুজরান করেন। কিন্তু সেই মানসিক ভারসাম্যহীন মহিলা এমন জমিতে সোনা ফলিয়ে দিতে পারেন, তা বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

স্থানীয় বাসিন্দা নজরুল হক বলেন, ‘ধানের ফলনের দিকে তাকিয়ে উনি ধান বীজ রোপন করেননি। তবে উনি যা করেছেন তা দৃষ্টান্ত হয়ে রইল। হয়তো আগামী দিনে অনেকেই এই পথ বেছে নেবেন। এতে কিন্তু সমাজের কল্যাণই হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *