ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (৯ নভেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৭২৯- স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৮- ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।
১৯৫৩- ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯০- নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।
১৯৯৯- জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

জন্ম:
১৮১৮- রাশিয়ার খ্যাতনামা উপন্যাস লেখক ইভান তুর্গেনেভ।
১৮৬৮- কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা মারি ড্রেসলার।
১৮৮৫- জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
১৯৩৬- দাবার বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল।

আল্লামা মুহাম্মদ ইকবাল
১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমানে পাকিস্তান) শিয়ালকোটে জন্ম। তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ইরানিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত। তার প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদী ১৯১৫ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল এবং কবিতার অন্যান্য গ্রন্থগুলোতে রুমুজ-ই-বেখুদী,পয়গাম-ই -মাশরিক এবং জুবুর-ই -আজাম। এর মধ্যে তার বিখ্যাত উর্দু রচনাগুলো হলো বাং-ই-দারা ,বাল-ই-জিবরাইল এবং আরমাঘান-ই-হিজাজ।১৯২২ সালের রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলরে ভূষিত করে।

মৃত্যু:
১৯১৮- ফরাসি কবি গিইয়োম আপলিনের।
২০০১- ইতালীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, ইতালির ৬ষ্ঠ প্রেসিডেন্ট জিওভান্নি লিওন।
২০০৫- ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের ১০ম রাষ্ট্রপতি কে আর নারায়ণন।
২০১১- ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।

ডিলান টমাস
পুরো নাম ডিলান মারলিয়াস থমাস। তিনি ওয়েলস প্রদেশীয় কবি এবং লেখক। তার কবিতার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ডু নট গো জেন্টেল ইনটু থ্যাট গুড নাইট। ওয়েলসে (যুক্তরাজ্যের একটি অঙ্গ রাজ্য) এ ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন। তার জীবদ্দশায় তিনি যতটা বিখ্যাত ছিলেন, ঠিক তেমনি মৃত্যুর পরও তার সেই খ্যাতি রয়ে গেছে। সেই সময় তার খ্যতি অর্জনের জন্য তাকে ‘ভীষণ, উন্মাত ও ধবংসাত্মক কবি’ নামে আখ্যায়িত করা হয়। তিনি ১৯৫৩ সালের ৯ নভেম্বর মাসে নিউইয়র্ক শহরে মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *