‘আমি জানি না কেন চাকরি গেল’, চাকরি বাতিলের নির্দেশ সত্ত্বেও স্কুলে দেখা গেল মনিরুদ্দিন আহমেদকে

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় TET পাশ না করেই চাকরি করার অভিযোগে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ। এই তালিকায় মুর্শিদাবাদের খড়গ্রামের মনিরুদ্দিন আহমেদের নামও রয়েছে। চাকরি বাতিলের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার তাঁকে স্কুলে দেখা যায়।

খড়গ্রাম ২৬ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুদ্দিন আহমেদ বলেন, “আমি জানি না কেন চাকরি গেল। এই বিষয়ে পর্ষদ বলতে পারবে। আমাকে তলব করা হয়েছিল। গিয়েছিলাম। ২০১৮ সালে আমি চাকরি পেয়েছিলাম। প্রায় ছয় বছর হয়ে গেল কাজ করছি।”

তিনি আরও বলেন, “আমি কাউকে কোনও টাকা দিইনি। কেন তালিকায় নাম এল তা জানি না। কিছু বুঝতে পারছি না।”

এই চাকরি বাতিলের তালিকায় কোচবিহার এবং মুর্শিদাবাদের একাধিক শিক্ষকের নাম রয়েছে। মহকুমার নিরিখে সবথেকে বেশি শিক্ষকের চাকরি গিয়েছে জলঙ্গি ব্লকে। সেখানে মোট পাঁচ জনের শিক্ষক চাকরি বাতিল হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *