প্রচার সেরে ফেরার পথেই ঘটল বিপদ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের ধাক্কায় মৃত ১

মঙ্গলবার ছিন্দওয়াড়া থেকে নরসিংহপুরের দিকে আসছিলেন প্রহ্লাদ প্যাটেল। অমরওয়াড়ার কাছে তাঁর কনভয়ের একটি গাড়ি একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইক চালক নিরঞ্জন চন্দ্রবংশী নিহত হন। তাঁর সঙ্গে থাকা তিনজন আহত হয়েছেন।

প্রহ্লাদ প্যাটেলের গাড়িতে তিনি ছাড়াও তাঁর এপিএস আদিত্য় ছিলেন। দুর্ঘটনায় তাঁরা সামান্য চোট পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল থেকে তিন পড়ুয়াকে নিয়ে বাড়ি ফিরছিলেন নিরঞ্জন। অমরওয়াড়ার কাছে সিঙ্গোদি বাইপাসে রং রুট দিয়ে ওঠার চেষ্টা করেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। বাইকটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে মাঠের দিকে চলে যায় মন্ত্রীর গাড়ি।

দুর্ঘটনার পর স্থানীয়রা মন্ত্রীর গাড়ি ঘিরে ধরেন। সেখানে অনেকে স্লোগানও দেন। তবে মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের ছিন্দওয়াড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আগামী ১৭ নভেম্বর মধ্য প্রদেশে বিধানসভার ভোটগ্রহণ। এবারের ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে প্রহ্লাদ প্যাটেলের। প্রচার সেরেই তিনি ফিরছিলেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *