ছত্তিশগড়ে প্রথম দফার ভোটে মাওবাদী হামলা, আহত ৪ CRPF জওয়ান

ছত্তিশগড়ে প্রথম দফার ভোটের দিন মাওবাদীদের হামলা ও গুলির লড়াইয়ের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকেই সুকমা জেলায় মাওবাদীরা IED বিস্ফোরণ ঘটায়। এতে CRPF-এর এক জওয়ান গুরুতর আহত হন। বেলা ৩টে নাগাদ ভোটপর্ব শেষ হতে না হতেই সুকমা জেলার পানওয়াল গ্রামের বান্দে থানা এলাকায় BSF এবং DRG-র সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এই ঘটনায় চারজন CRPF জওয়ান গুরুতর আহত হন।

সুকমা জেলা ছাড়াও বাস্তার ও কাঙ্কের জেলায় মাওবাদীদের হামলা ও গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। এইসব জেলায় ভোটের ডিউটি করার সময় নিরাপত্তারক্ষীদের উপর হামলা করা হয়। এসব ঘটনায় বেশ কয়েক জন নিরাপত্তা কর্মী আহত হন।

এইসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। অনেকে ভোট কেন্দ্রে যেতে সাহস পাননি। ভোটপর্বে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ায় ছত্তিশগড়ের প্রথম দফার ভোট অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে।