অনসূয়া ভরদ্বাজকে ‘আন্টি’ বলে কটাক্ষ, ট্রোলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অভিনেত্রী

পুষ্পা সিনেমার মাধ্যমে বলিউডে খ্যাতি অর্জন করা অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজের বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। এ ট্রোলিংয়ের কারণ হল, অনসূয়া চলতি বছরের মাঝে অর্জুন রেড্ডির ডায়ালগ ধার করে তাকে প্রকাশ্যে খোঁচা দিয়েছিলেন।

অনসূয়ার এই কাণ্ডের পর তাকে অর্জুন রেড্ডির অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে শুরু করেন। কেউ কেউ তাকে ‘আন্টি’ বলে কটাক্ষ করেন। এই ‘আন্টি’ শব্দটি টুইটারে ট্রেন্ড করতেও শুরু করে।

এই ট্রোলিংয়ে বেজায় চটেছেন অনসূয়া ভরদ্বাজ। তিনি সাফ জানিয়েছেন, এবার তাঁকে কেউ ‘আন্টি’ বললে, তিনি তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করবেন।

অনসূয়া ভরদ্বাজ বলেন, ‘আমি জানি না ট্রোলরা মুখোমুখি হয়ে আমাকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কিনা। কিন্তু, নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *