গ্রেফতার হলে ‘ওয়ার্ক ফ্রম জেল’! কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী রাখতে বুদ্ধি করছে আপ

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের সম্ভাবনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে থেকেই সরকার চালানোর অনুরোধ করেছেন তাঁর দলের নেতা-নেত্রীরা।

দিল্লির মন্ত্রী অতিশির মতে, জনগণ কেজরিওয়াল ও আম আদমি পার্টির উপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নৃশংসার শিকার হচ্ছেন। তাই তিনি জেলে গেলেও মুখ্যমন্ত্রী থাকতে চান।

আদালতের অনুমতি নিয়ে জেলে বসে ক্যাবিনেট বৈঠক করার পরিকল্পনা করছে আপ।

গত ২ নভেম্বর ইডি কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর থেকেই তাঁর গ্রেফতারির জল্পনা ছড়িয়েছে।

এর আগে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি। তিনি বর্তমানে বিচারাধীন বন্দি হিসেবে তিহাড় জেলে রয়েছেন।

0 সিবিআইয়ের দাবি, মদ প্রস্তুতকারী সংস্থাগুলি ২০২১-র আবগারি নীতি প্রণয়নের সঙ্গে জড়িত ছিল। যার জেরে তাঁদের ১২ শতাংশ মুনাফা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *