এই প্রথম মেয়ে রাহার ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া, প্রশংসায় ভরালেন ভক্তরা

বছর পাঁচেক প্রেমের পরে গত বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত বছরের নভেম্বর মাসে দম্পতির কোলে আসে তাদের প্রথম সন্তান, রাহা কাপুর। ৬ নভেম্বর এক বছরে পা দিয়েছে ছোট্ট রাহা।

রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন আলিয়া। তবে মেয়ে রাহার মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেকের মধ্যে হাত রেখেছে খুদে রাহা, এমন একটি ছবি সামাজিকমাধ্যমের পাতায় সবার সঙ্গে শেয়ার করে নেন তিনি। প্রশংসায় ভরালেন ভক্তরা তবে এতদিন রাহাকে এতটুকুও দেখার সুযোগ পাননি নেটিজেনরা।

dhakapost

মেয়ের জন্মের কয়েক মাস পরেই পুরোদমে কাজে ফিরেছিলেন আলিয়া। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে যাওয়ার সময় রাহাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী। কারণ সেই সময় নিজের ছবি ‘অ্যানিমাল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রণবীর। ছবি মুক্তির আগে এখন প্রচারে ব্যস্ত তিনি।

অন্যদিকে, আলিয়ার হাতেও একের পর এক ছবির কাজ। শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজক হিসাবেও ব্যস্ততা দিন দিন বাড়ছে তার। রাহার দেখাশোনা করার জন্য কি তবে নিজের পেশাদার জীবনই বিসর্জন দেবেন রণবীর?

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলানো নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন আলিয়া। জাতীয় পুরস্কার পাওয়ার পরে অভিনেত্রী হিসাবেও দায়িত্ব বেড়েছে তার। পাশাপাশি রয়েছে প্রযোজনার কাজও। রাহার দেখাশোনার বিষয়টা কীভাবে সামলাচ্ছেন তিনি? প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, ‘আমরা নিজেদের জীবনে ভীষণভাবে ‘প্রায়োরিটি’-তে বিশ্বাস করি। যখন যেটাকে অগ্রাধিকার দেওয়ার কথা, তখন সেটাকেই গুরুত্বের বিচারে সামনে রাখি।’

সূত্র : আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *