মুকেশ আম্বানিকে খুনের হুমকিতে জড়াল পাক ক্রিকেটারের নাম! তারপর…যা ঘটলো?

পাক ক্রিকেটারের নামে ই-মেল আইডি তৈরি করে হুমকি দেওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে এমনটাই দাবি মুম্বই পুলিশের। তবে নেপথ্যে বড় কোনও চক্রান্তের পরিকল্পনা রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, লাগাতার জেরায় দোষ স্বীকার করেছে ধৃত রাজবীর কান্ত। পাক ক্রিকেটার সাদাব খানের নামে ই-মেল আইডি তৈরি করেছিল সে। সেখান থেকেই যাবতীয় হুমকি মেল পাঠানো হয়েছিল।

পুলিশের দাবি, রাজবীর কান্ত মানসিকভাবে অসুস্থ। সে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ পোষণ করত। তাই সে মুকেশ আম্বানিকে খুনের হুমকি দিয়ে তোলাবাজি করার পরিকল্পনা করেছিল।

তবে তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনায় আরও অনেকের হাত থাকতে পারে। পাক ক্রিকেটার সাদাব খানের নাম জড়িয়ে হুমকি দেওয়ার কারণ কী? এই রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে।

এদিকে, রাজবীর কান্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *