ভোটের আগে মাওবাদী হামলা! বিস্ফোরণে গুরুতর আহত ভোটকর্মীরা

ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় ভোটকর্মীদের গাড়িতে IED বিস্ফোরণ। আহত হয়েছেন একজন BSF জওয়ান এবং দু’জন ভোটকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৪টে নাগাদ।

জানা গিয়েছে, BSF জওয়ানদের গাড়ি ভোটকর্মীদের নিয়ে রেঙ্গাগোন্দি নির্বাচনী কেন্দ্রের দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একজন নামতেই IED ফেটে বিস্ফোরণ হয়। এতে একজন BSF জওয়ান এবং দু’জন ভোটকর্মী গুরুতর আহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে।

নির্বাচনের মাত্র কয়েকঘণ্টা আগে এই হামলার পিছনে মাওবাদীদের হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্পর্শকাতর এই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এর আগে, নির্বাচনের তিনদিন আগে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মাওবাদীদের হামলায় এক BJP নেতা নিহত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *