কোন লোকটা চাল পায় না? আমি এসে সব ব্যবস্থা করেছি: মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোশ মেজাজে ছোটবেলার স্মৃতিচারণ থেকে শুরু করে বিরোধীদের হুঁশিয়ারি পর্যন্ত একাধিক বিষয় নিয়ে বক্তৃতা দেন।

রেশন দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “বাম আমলে রেশন কার্ডের নামে দুর্নীতি চলত। আমরা এসে ১ কোটি রেশন কার্ড বাতিল করেছি। সেই কার্ডগুলোতে ভুয়ো ভোট পড়ত। এখন রেশন কার্ড ডিজিটালাইজ করে দিয়েছি।”

বেলপাহাড়ির করুণ অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “বেলপাহাড়িতে গিয়ে দেখেছিলাম ওরা পিঁপড়ে সেদ্ধ করে খাচ্ছে। আমি এসে সব ব্যবস্থা করেছি। এখন জঙ্গলমহলকে বেশি বেশি করে চাল দিই। কোন লোকটা চাল পায় না? সমস্ত আদিবাসীরা চাল পায়।”

সিঙ্গুরের বিষয়ে তিনি বলেন, “সিঙ্গুরের আন্দোলন তো সেই কবেই শেষ হয়ে গিয়েছে। তবু আজও ওদের অতিরিক্ত রেশনের চাল দেওয়া হয়। এমনকী এখনও মাসে ২০০০ টাকা করে দেওয়া হয় যাদের জমি নেওয়া হয়েছিল।”

বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি একটু মুখ খুলি? কিন্তু আমি চাই না দেশের সম্মান নষ্ট হোক, তাই চুপ আছি। যারা আসল চোর, তারা এখন পুলিশের মুখে আটা ছুঁড়ছে। আজ এত বছরের সাংসদ হিসেবে ভাতা নিলে ৪০ থেকে ৫০ কোটি টাকা জমত। এক টাকাও নিইনি, কই এগুলো তো কেউ বলে না। আমরা কিছুই নিই না। তবু আমাদেই চোর বলা হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *