গলায় গান, হাতে ফোনের টর্চ, ইডেন গার্ডেনসে মা তুঝে সালামের সুরে মুখর ভারতীয় দর্শক

রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত এই ম্যাচে বিপুল ব্যবধানে জয়লাভ করে। ম্যাচের পর, ‘মা তুঝে সালাম’ গানটি বাজাতে দেখা যায়। তখন স্টেডিয়ামের দর্শকরা একসাথে “মা তুঝে সালাম” গানটি গেয়ে ওঠে। উপস্থিত সকল দর্শকরা তাঁদের ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ফেলেন।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ঘটনাটিকে “অনন্য” এবং “অসাধারণ” বলে বর্ণনা করেছেন।

এক ব্যক্তি ভিডিওতে কমেন্ট করে লেখেন, “আজ আমি দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে ফিরছিলাম তখন ইডেন থেকে কিছু শব্দ শুনে দাঁড়িয়ে যাই। তারপর দেখলাম ভারত ম্যাচে জিতে গিয়েছে।” আরেক ব্যক্তি লেখেন, “আমি কখনও ভাবিনি মাঠে বসে এমন একটা দৃশ্যের সাক্ষী থাকতে পারব বলে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *