মৌসমকে প্রার্থী না করতে গণস্বাক্ষর, মালদা তৃণমূলের অন্দরে বিক্ষোভ

মালদা জেলা তৃণমূলের একাংশ মৌসম বেনজির নুরকে লোকসভা নির্বাচনে প্রার্থী না করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। তাদের দাবি, মৌসম দলের সঙ্গে যোগাযোগ রাখেন না এবং নিজের ব্যক্তিগত কাজেই ব্যস্ত থাকেন।

২০১৯ সালে লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন মৌসম। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর মৌসমকে রাজ্যসভায় পাঠানো হয়। অভিযোগ, তার পর থেকেই দলের সঙ্গে তাঁর যোগাযোগ কমতে থাকে।

দলীয় কর্মীদের অভিযোগ, মৌসম তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। দলীয় কর্মীরা দেখা করতে চাইলে সময় পান না। দলীয় সভা – সমাবেশেও তাঁকে দেখা যায় না। তাই মৌসমকে আর প্রার্থী না করা হয় সেজন্য গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *