NZvsPAK: বিশ্বকাপে প্রথমবার ৪০০ রানের নজিরবিহীন ইনিংস নিউজিল্যান্ডের, পাকিস্তানের লজ্জাজনক রান খরচ

পাকিস্তানের বিরুদ্ধে শনিবার ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট রানের ইনিংস গড়ে নিউজিল্যান্ড। সেই সুবাদে তারা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বকালীন এক রেকর্ড ভেঙে দেয়। অন্যদিকে পাকিস্তান বিস্তর রান খরচ করে এই ম্যাচে হতাশাজনক এক রেকর্ড গড়ে বসে।

নিউজিল্যান্ড এই প্রথম ওয়ান ডে বিশ্বকাপে ৪০০ রানের গণ্ডি টপকায়। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করে তারা। এর আগে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৬ উইকেটে ৩৯৩ রানের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে চারশো রানের দোরগোড়ায় থেমে যেতে হয় কিউয়িদের।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে কোনও দল ৪০০ রানের দলগত ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, নিজেদের বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে পাকিস্তান।

একটুর জন্য নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়া হয়নি নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার ওয়ান ডে ক্রিকেটে ৪০০ রানের গণ্ডি টপকায়। তাদের সর্বোচ্চ দলগত ইনিংস হল ২ উইকেটে ৪০২ রানের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ইনিংস গড়ে কিউয়িরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *