গুরুতর অসুস্থ স্বামী, ভর্তি হাসতালে! কেমন আছেন দীপঙ্কর? জানালেন দোলন

শুক্রবার গভীর রাতে দীপঙ্কর দেকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী দোলন রায়ের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎ করেই সুগার লেভেল বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড ঘামতে শুরু করেন এবং পুরো ভিজে যান।

দোলন রায় জানান, ‘হঠাৎ দীপঙ্ক অসুস্থ হয়ে পড়ে। ঘামতে থাকে, ভিজে যায়। এমন অবস্থায় বাড়িতে রাখা আর ঠিক মনে করিনি। হাসপাতালে তাঁর সব প্যারামিটার্সই পরীক্ষা করে দেখা হয়েছে। মোটামুটি সব ঠিকই আছে। চিকিৎসকদের উপর ভরসা রাখছি।’

দীপঙ্কর দে এবং দোলন রায় বিয়ে করেছিলেন ২০২০ সালে। তাদের বয়সের পার্থক্য ২৬ বছর। দীপঙ্করের মেয়ে বৈশালী কুরিয়াকোস মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত ১৪ সেপ্টেম্বর।

দীপঙ্কর দে একজন জনপ্রিয় বাঙালি অভিনেতা। তিনি বাংলা সিনেমা, টেলিভিশন এবং মঞ্চে অভিনয় করেছেন। তিনি বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন।

তার সুস্থতা কামনা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *