ISRLvsHAM: অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল, ব্যর্থ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন,

গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে ‘অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান’ নিয়ে শুক্রবার ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তবে গাজায় হামলা বন্ধের যে উদ্দেশ্যে ব্লিঙ্কেন এসেছেন; সেটি ব্যর্থ হয়েছে। কারণ ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা গাজায় এখন কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না।

শুক্রবার তেল আবিবে পৌঁছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। বৈঠক শেষে নেতানিয়াহু একটি বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি জানান, হামাস যতক্ষণ পর্যন্ত সব জিম্মিকে ছেড়ে না দেবে ততক্ষণ তাদের সঙ্গে ইসরায়েল কোনো যুদ্ধবিরতি করবে না। এছাড়া গাজায় তারা কোনো জ্বালানি প্রবেশ করতে দেবেন না বলেও জানিয়েছেন নেতানিয়াহু।

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান
হিজবুল্লাহকে সহায়তা করার পরিকল্পনা করছে ওয়াগনার
তিনি বলেছেন, ‘যেটিতে আমাদের সব জিম্মিকে ছাড়ানোর শর্ত নেই সেই যুদ্ধবিরতির বিরোধীতা করে ইসরায়েল। গাজায় ইসরায়েল কোনো জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না এবং সেখানে যে কোনো ধরনের ফান্ডের বিরোধীতা করি আমরা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *