INDvsSRI: ১০৬ মিটার ছক্কা হাঁকালেন শ্রেয়স, বিশ্বকাপে সবচেয়ে বড় ছক্কার তালিকায় শীর্ষে আইয়ার
November 2, 2023

ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে শ্রেয়স আইয়ারের ১০৬ মিটার ছক্কাটি বিশ্বকাপের সবচেয়ে বড় ছক্কা। এই ছক্কাটি বিশ্বকাপের সব থেকে বড় ছক্কা। এই ছক্কার পাশাপাশি শ্রেয়স আইয়ার আরও ৫টি ছক্কা হাঁকিয়েছেন।
ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম ইনিংসের ৩৫.৪ ওভারে কাসুন রজিথার বলে লেগ সাইডে বিশাল একটি ছক্কা হাঁকান শ্রেয়স। বল গিয়ে আছড়ে পড়ে গ্যালারির টপ-টিয়ারে। সেই শটে ১০৬ মিটার দূরত্ব অতিক্রম করে বল। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এটিই সব থেকে বড় ছক্কা।
শ্রেয়স আইয়ার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮২ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৩৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ৯টি ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স।