কোটি টাকার সোনার বিস্কুট পাচারের চেষ্টা, BSF- এর হাতে আটক পাচারকারী

বনগাঁ থানা এলাকায় ৬০টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করেছে BSF। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

বুধবার, BSF-র ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ডিউটি করার সময় একটি খালি ট্রাক দেখতে পান। সন্দেহ হওয়ায় সেই ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকে চালকের কেবিনে ৬০টি সোনার বিস্কুট লুকিয়ে রাখা হয়েছিল।

BSF সূত্রে খবর, পাচারকারীর নাম সুরজ মগ। সে পেশায় একজন গাড়ির চালক। একজন বাংলাদেশি নাগরিক তাকে কিছু সোনার বিস্কুট ভারতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে ১০,০০০ বাংলাদেশি টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

DIG BSF এ কে আর্য বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে চোরাকারবারিরা মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে সীমান্তে পাচারের চেষ্টা করে।’

BSF বেআইনি পাচার বন্ধে হেল্পলাইন নম্বরও চালু করেছে। ১৪৪১৯ বা ৯৯০৩৪৭২২২৭ এ হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে চোরাচালান সংক্রান্ত যে কোনও তথ্য জানানো যাবে। যে কেউ সঠিক তথ্য প্রদান করবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তাদের পরিচয় গোপন রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *