ওয়াংখেড়েতে ফিরে স্মৃতিমেদুর রোহিত শর্মা, নিজের প্রিয় স্টেডিয়াম বলে স্বীকার করলেন হিটম্যান

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরে স্মৃতিমেদুর রোহিত শর্মা। বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে মাঠে নামার আগে নিজের প্রিয় স্টেডিয়াম বলে স্বীকার করলেন ভারত অধিনায়ক।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে রোহিত বলেন, “ওয়াংখেড়ে অত্যন্ত স্পেশাল মাঠ। আমার অত্যন্ত প্রিয় ও সেরা স্টেডিয়াম। আজ আমি ক্রিকেটার হিসেবে যেখানে দাঁড়িয়ে, ওয়াংখেড়েতে যা কিছু শিখেছি তার জন্যই। সুতরাং, সেটাকে কোনও কিছুই পিছনে ফেলতে পারবে না।”

হিটম্যান আরও বলেন, “মুম্বইকররা নিজেদের ক্রিকেট ভালোবাসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে উন্মাদনা দেখতে পাবেন, তা তুলনাহীন। স্টেডিয়ামের বেশ কিছু জায়গায়, বিশেষ করে বিখ্যাত নর্থ স্টেডিয়ামে যাঁরা খেলা দেখতে আসেন, প্রকৃত ক্রিকেটপ্রেমী সন্দেহ নেই।”

রোহিতের জন্য ওয়াংখেড়ে শুধু একটি স্টেডিয়াম নয়, এটি তার স্বপ্নের আঁতুড়ঘর। সেখানেই তিনি ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন। তাই এই স্টেডিয়াম তার কাছে অত্যন্ত স্পেশাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *