কিপার-ব্যাটার হিসাবে সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড, ডি’কক ছুঁলেন রোহিতের নজির

দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক ২০২৩ ওডিআই বিশ্বকাপে নিজের চতুর্থ শতরান করে ইতিহাসের পাতায় নাম লেখালেন। একই বিশ্বকাপে চার বা তার বেশি সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন তিনি।
ডি কক ২০২৩ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫৪৫ রান করেছেন। একজন উইকেটকিপার ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি।
এদিন ডি’কক ওপেন করতে নেমে ১০টি চার এবং ৩টি ছক্কার হাত ধরে ১১৬ বলে ১১৪ রান করেছেন। শুরুতেই তাঁর এই দুরন্ত ইনিংস দক্ষিণ আফ্রিকার পায়ের তলার জমি শক্ত করে দেয়। এছাড়া তিনে নেমে রাসি ভ্যান ডার দাসেনেরও ১১৮ বলে ১৩৩ রানের ইনিংস প্রোটিয়াদের রানের পাহাড়ে চড়তে সাহায্য করে।
ডি কক বিশ্বকাপে চার সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ৬টি অর্ধশতরানও করেছেন। তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।