সংসার খরচে এক পয়সাও দেয় না, ছেলেদের বাড়িছাড়া করতে আদালতে মামলা করলেন মা!

বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার মতো অমানবিক ঘটনা প্রায়ই উঠে আসে সংবাদমাধ্যমে। তবে সম্প্রতি এই ঘটনার উল্টোটা ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। যুবক দুই ছেলেকে ঘরছাড়া করতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মা। জিতেছেন সেই মামলাও।
তিনি জানান, এক সংসারে থাকলেও এক পয়সা খরচ দেয় না ছেলেরা। বারবার তাদের বাড়ি ছাড়তে বলেছিলেন। ছেলেরা সেকথায় পাত্তা না দেয়াতেই আদালতে যান তিনি।

এদিকে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ইতালিতে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উত্তর ইটালির পাভিয়ার বাসিন্দা ৭৫ বছরের ওই বৃদ্ধা। দুই ছেলের বয়স ৪০ এবং ৪২। দু’জনেই জীবনে প্রতিষ্ঠিত। মোটা বেতনের চাকরি করেন। মায়ের বক্তব্য, যেখানে তারা জীবনে প্রতিষ্ঠিত, তবে কেন নিজেদের মতো করে বাঁচবে না। কেন মায়ের বাড়িতে পড়ে থাকবে, মায়ের ঘাড়ে বসে খাবে। হাজার ঝগড়া-ঝামেলার পরেও মায়ের সম্পত্তি ছেড়ে যেতে চাননি দুই ছেলে। এরপরই আদালতের দ্বারস্থ হন বৃদ্ধা।

সম্প্রতি এই মামলার রায় দিয়েছেন বিচারপতি সিমোনা ক্যাটেরবি। তিনি বৃদ্ধার পক্ষেই রায় দেন, দুই ছেলেকে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে মায়ের বাড়ি ছাড়তে হবে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই ছেলে স্বচ্ছল হলেও, মায়ের বাড়িতে থাকলেও কোনওরকম সংসার খরচ দেন না। সবটাই করতে হত বৃদ্ধ মাকে। এই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

রায় ঘোষণার সময় আদালত জানায়, বিবাহ বিচ্ছিন্না বৃদ্ধা যে পেনশন পান, খাওয়ার খরচ আর বাড়ি ঠিক রাখতেই তা শেষ হয়ে যায়। ফলে ১৮ সেপ্টেম্বরের মধ্যে বাড়ি ছাড়তে হবে ‘বয়স্ক দুই শিশুকে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *