‘‌অহংকারী ফলক সরিয়ে কবিগুরুকে প্রাপ্য সম্মান দেওয়া হোক’‌, বিশ্বভারতীর UNESCO ফলক নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেওয়ার পর সেখানে নতুন করে ফলক বসানো হয়। এই ফলকে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এই ঘটনায় ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি টুইট করে বলেছেন, ‘‌রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কিন্তু সেখানে এখনকার প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ যে স্মারক ফলক সাজিয়েছে, সেখানে উপচার্যের নাম দেখা গেলেও কবিগুরুর নাম দেখা যাচ্ছে না। এতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। অবিলম্বে এই অহংকারী ফলক সরিয়ে কবিগুরুকে প্রাপ্য সম্মান দেওয়া হোক।’‌

এই পরিস্থিতিতে বিশ্বভারতীর বাইরে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ করেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কৈফিয়ত তলব করেছেন।

অধ্যাপকরা বলছেন, এই ফলক বসানো অত্যন্ত আপত্তিকর এবং ঐতিহ্য বিরোধী। এটা আসলে ব্যক্তিগত বিজ্ঞাপন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *