মদন মিত্রের গোপন কথা শুনে লজ্জায় লাল রচনা! মদন-রচনার মাখামাখি দেখে কটাক্ষ নেটিজেনদের

দুর্গাপূজায় কলকাতার পুজো মণ্ডপে একাধিক তারকার দেখা মেলে। এবারের দুর্গাপূজায়ও তার ব্যতিক্রম হয়নি। এবার পুজো মণ্ডপে একসাথে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, একটি পূজা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মদনদা এবং রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা পরে রয়েছেন একটি লাল রঙের শাড়ি, সোনার গহনা এবং মানানসই মেকআপ। কামারহাটি বিধায়কের পরনে রয়েছে কালো রংয়ের পোশাক, চোখে চির পরিচিত কালো চশমা।
ছবিটিতে দেখা যাচ্ছে, রচনার কানে কানে মদনদা কিছু যেন বলছেন। রচনাও হাসতে হাসতে মদনদার কথা শুনছেন। ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মদনদা রচনাকে কিছু মজার কথা বলছেন।
মদন মিত্র একজন দক্ষ রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন অভিনেতাও। সম্প্রতি ও lovely ছবির হাত ধরে বিনোদন জগতে প্রবেশ করেছেন তিনি। প্রথম ছবিতেই বেশ নজর কেটেছে মদনদার অভিনয়।