ISRLvsHAM: নেতৃত্বে মেয়েরা, মহিলা সেনাবাহিনীর হাতে ১০০ হামাস-নিধন স্পেশাল ট্রুপের

ইজ়রায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) একটি মিশ্র বাহিনী দক্ষিণ গাজ়া সীমান্তে হামাস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০০ জনকে হত্যা করেছে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন একজন মহিলা কমান্ডার।
গত সাত অক্টোবর দক্ষিণ গাজ়া থেকে হামাস বাহিনীর অতর্কিত হামলার পর এই পাল্টা অভিযান চালায় আইডিএফ। হামাসের এই হামলার পিছনে ইরানের ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে।
আইডিএফ-এর কারাকাল ব্যাটেলিয়নের মহিলা কম্যান্ডার লেফটেন্যান্ট কর্নেল বেন ইয়েহুদা বলেন, “এই অভিযান প্রমাণ করেছে মহিলা কমব্যাট সেনাদের দক্ষতা প্রশ্নাতীত।”
বেন জানান, হামাস জঙ্গিরা দক্ষিণ গাজ়া সীমান্তের সুফা ও নিরিম কিবুৎজ়ের কাছে আক্রমণের পরিকল্পনা করছিল। এই খবর পেয়ে আইডিএফ-এর বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।
সুফার কাছে একটি মিলিটারি বেসে হামাস জঙ্গিদের ঢুকে পড়ার খবর পেয়ে বেন তাঁর বাহিনীকে নিয়ে সেখানে দ্রুত পৌঁছন। প্রায় ৫০ জনের জঙ্গি দলের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা গুলির লড়াই চলে বেনের বাহিনীর। পরে আরও বাহিনী এসে ওই বেসকে জঙ্গি মুক্ত করে।
এই অভিযানে আইডিএফ-এর পক্ষ থেকে একজন সেনা নিহত হয়েছেন।
ইরানের ভূমিকা
ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত সাত অক্টোবর দক্ষিণ গাজ়া থেকে হামাস বাহিনীর অতর্কিত হামলার পিছনে ইরানের ভূমিকা ছিল। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ওই অভিযানের আগে হামাসের অন্তত পাঁচশো জন জঙ্গিকে কমব্যাট ট্রেনিং দিয়েছিল ইরান।
এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে, ইরান এবং হামাস উভয়ই ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াইয়ে একে অপরের ঘনিষ্ঠ মিত্র।