যে কারণে রাহুলের প্রেমে পড়লেন দেবাদৃতা, কারণ জানালেন নায়িকা নিজেই

সাত মাসের মাথায় নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন রাহুল দেব বসু এবং দেবাদৃতা বসু। রাহুল অবশ্য কখনো তার ব্যক্তিগত জীবনের কোনো কিছু লুকাননি করেননি। তবে দেবাদৃতা আগে কোনো সম্পর্কের কথা বা ব্যক্তিগত জীবনের কোনো খুঁটিনাটি প্রকাশ্যে আনেননি। তবে এবার দুর্গাপূজার শেষ দিনে প্রেমের কথা ঘোষণা করলেন দু’জনেই। তবে কী কারণে রাহুলের প্রেমে পড়লেন দেবাদৃতা?

সম্প্রতি গণমাধ্যমেকে অভিনেত্রী জানান, রাহুল খুবই পরিণত মনের মানুষ। ইদানীং মানুষের মধ্যে দয়া, নমনীয়তা বিষয়টি খুবই কমে গিয়েছে। যেটা আমি রাহুলের মধ্যে খুঁজে পেয়েছি। বলা যেতে পারে এটাই আসল কারণ ওর প্রতি আকর্ষিত হওয়ার।

নায়িকা আরও জানান, তার মা, বাবা বোনও খুবই খুশি তাদের সম্পর্ক নিয়ে। আসলে বেশ অনেকগুলো মাস হয়ে গেল আমাদের সম্পর্কের। এবার মনে হলো সবার আশীর্বাদ প্রয়োজন। তাই দশমীর দিনটা বেছে নিই। আমরা খুশি।

এক প্রশ্নের জবাবে দেবাদৃতা বলেন, অতীত ভুলে এগিয়ে যাওয়াকেই জীবন বলে। প্রতিটা সম্পর্কের কিছুটা নিজস্বতা থাকে। পুরোনো সম্পর্ককে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। আমি তাই অতীত, আগের সম্পর্ক নিয়ে কখনো কিছু ভাবি না।

কিছু দিন হল শেষ হয়েছে ‘আলোর ঠিকানা’ সিরিয়ালটি। এই মুহূর্তে নতুন কোনো কাজ শুরু করেননি দেবাদৃতা। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নতুন কোনো খবর আসবে। তবে এখনই কিছু জানাতে রাজি নন নায়িকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *